কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশ থেকে একটি তাজা ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজনগর এলাকায় পাকা রাস্তার পাশে লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় পথচারীরা। ককটেল সদৃশ বস্তুটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে লাল টেপে মোড়ানো একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এবং অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ঘটানোর জন্য বস্তুটি সেখানে রেখেছিল-তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









