রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি বের হয়। পরে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধানমন্ডি থানা পুলিশ চারজনকে আটক করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সমকালকে বলেন, ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









