দেশের বিদ্যমান শাসনব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‘জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়।’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।’
ডা. তাসনিম জারা বলেন, ‘সব জায়গায় জটিলতা বিদ্যমান। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা।’
জনগণের পরিবর্তনের চাওয়াকে প্রাধান্য দিয়ে তিনি আরও বলেন, ‘এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









