বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

গুলশানে একজন বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম, তার বয়স ৬৭ বছর। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন।

জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলছেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি।’

শামীম সালিম কাসিম কোন দেশের নাগরিক তা এখনো জানতে পারেনি পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.