প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আটঘরিয়া উপজেলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দুটি বিদ্যালয়ে এ কর্মসূচির অংশ হিসেবে তালের বীজ রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারজানা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক প্রথমে দেবোত্তর পালট বালিকা উচ্চ বিদ্যালয়ে তালের চারা রোপণ করেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনার সকল উপজেলায় তাল বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
এরপর তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তালের চারা রোপণ করেন।
এ সময় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন এবং দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









