বিএনপিকেও ভূতে ধরেছে, যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে মিলনায়তনে খেলাফত মজলিশ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার ও সংবিধান সংশোধন এদুয়ের মাঝে সুস্পষ্ট প্রার্থক্য রয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মামুনুল হক আরও বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না। যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না।
খেলাফত মজলিশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন, শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় জেলা নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









