মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভিডিও ফুটেজ দেখে মামলা, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:১১ পিএম

আপডেট: ০৩ মে ২০২৬, ০৮:১১ পিএম

ভিডিও ফুটেজ দেখে মামলা, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এখন থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরাসরি মামলা দিচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে করা এই মামলার নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট বিভাগে হাজির না হলে চালক বা মালিকের বিরুদ্ধে জারি করা হবে গ্রেপ্তারি পরোয়ানা।

রবিবার (৩ মে) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের চলাচলরত ট্রাফিক আইন অমান্যকারী মালিক বা চালকদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে তাদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পেয়ে মালিক/চালকগণ ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। নোটিশ পেয়ে ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া (সমন/গ্রেপ্তারি পরোয়ানা) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে বাস্তবায়নের কার্যক্রম সম্প্রতি গ্রহণ করা হয়েছে।

মামলার জরিমানা পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে চালকদের পরামর্শ দিয়েছে ডিএমপি।

কোনো ব্যক্তি বা চক্র ভিডিও/সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে অর্থ পরিশোধের বার্তা দিলে তা নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানাতে বলা হয়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.