মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে ব্র্যাকের হাঁস বিতরণ

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০২ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০২:০২ পিএম

শিবগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে ব্র্যাকের হাঁস বিতরণ

“একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর শাখায় গ্রামীণ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (ওয়েস্ট-১ ডিভিশন) এই কর্মসূচির আয়োজন করে। এর আওতায় এলাকার ৩০টি সুবিধাভোগী পরিবারের মাঝে মোট ৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবার বিনামূল্যে ২০টি করে হাঁসের বাচ্চা পায়। গ্রামীণ দরিদ্র, বিশেষ করে নারীদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলাই ব্র্যাকের এই উদ্যোগের মূল লক্ষ্য।

হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (প্রগতি) সাদিয়া আফরোজ, এরিয়া সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) শাহ্ শফিকুল ইসলাম এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসি ইউপি) শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সিও প্রগতি (বসতি) মীমা খাতুন, প্রভাষক আবদুস সবুর, জালাল উদ্দিন ও শাখা হিসাব কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস পালন সহজ ও লাভজনক হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, পিছিয়ে পড়া মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য তাদের এই অর্থনৈতিক উন্নয়ন ও বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এদিকে বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী গ্রামীণ নারীরা। তারা জানান, নিজেদের স্বাভাবিক গৃহস্থালি কাজের পাশাপাশি এই হাঁস পালন করে তারা অতিরিক্ত আয় করতে পারবেন, যা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে দারুণভাবে সাহায্য করবে।

ন/শি/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.