মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:১৯ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৬:১৯ পিএম

কুষ্টিয়ায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ ২০২৬’।

মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এরআগে ভূমি সেবা মেলা উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও হয়রানি যেমন কমবে, তেমনি ভূমির মালিকানা সুরক্ষিত হবে। দালালের দৌরাত্ম্য রুখে দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল স্মার্ট ভূমি সেবা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিশেষ সেবা মেলার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

কু/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.