মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও পিস্তলসহ আটক ৩

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:২৩ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৬:২৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও পিস্তলসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের সি/১৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতবাড়িতে ইয়াবা কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশী।

অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল। এছাড়া তার কাছ থেকে আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি পলিব্যাগে রাখা মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া নুর সেহেরা (১৮) নামে এক তরুণীর কাছ থেকে দুই হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২) নামে আরেক ব্যক্তির কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে এপিবিএন। জব্দ করা ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

শা/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.