মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:৩২ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৬:৩২ পিএম

পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য সামনে রেখে পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

উদ্ধোধন শেষে বেলা ১টায় উপজেলা ভুমি অফিস থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভা যাত্রায় অংশ নেয় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন জায়গা থেকে আসা সেবাগ্রহীতারা।

এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সেটেলমেন্টে অফিসের সহকারি সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল হক ও ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ।

পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে তিন দিনব্যাপী আজকের এই ভূমি সেবা মেলা।”

তিনি আরও বলেন, “আমি যোগদানের পর গত ৯ মাসে নামজারি, ভুমি উন্নয়ন কর, সাধারন বিভিন্ন সংস্থা ও অর্পিত আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে।” 

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “ভূমিসেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা। সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত সময়ে অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।”

পা/পা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.