মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্পে লেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:২২ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৭:২২ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে লেকে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পানবাজার সংলগ্ন লেকে পড়ে মো. হাফিজ উল্লাহ (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ ক্যাম্প-৯ এর বি/০৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পানবাজার লেকের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল হাফিজ উল্লাহ। একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ক্যাম্প এলাকার বিভিন্ন লেক ও জলাশয়ের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের জন্য এসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণসহ শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

শা/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.