মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে জনসচেনতামূলক সভা ও পুরস্কার বিতরণ হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বনী সোহেলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হোসেন মিলন, ইমাম মাওলানা শাহাদাৎ হোসাইন বিক্রমপুরী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, পিআইও কর্মকতা মোহাম্মদ তাজুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বোচ্চ করদাতাদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালের দিকে ভূমিসেবা মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ভূমি অফিসে ভূমিসেবা মেলা শুরু হয়েছে।আগামী ২১ মে পর্যন্ত ভূমিসেবা মেলার কার্যক্রম চলমান থাকবে।সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমির মালিক গণ ভূমি সংক্রান্ত সেবাসমূহ গ্রহন করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









