মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তৃতীয় লিঙ্গের সদস্যকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

তৃতীয় লিঙ্গের সদস্যকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (২৯) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লার শাকতলায় র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত আপন বুড়িচং বাজার এলাকার মৃত জাফর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘জহির হিজড়া’ নামে পরিচিত।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত মাহি ও গ্রেপ্তারকৃত আপনসহ সংশ্লিষ্ট সবাই তৃতীয় লিঙ্গের সদস্য এবং দীর্ঘদিন ধরে বুড়িচং বাজার এলাকায় একসঙ্গে বসবাস করতেন।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাদের মধ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় মাহিকে আটকে রাখা হয়। পরে তার হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর দগ্ধ অবস্থায় মাহিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (১৭ মে) বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি আপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আপন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এর আগে একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ই/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.