মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:০৯ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১০:০৯ পিএম

নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নারায়ণগঞ্জে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

মঙ্গলবার (১৯ মে) উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতারা সরাসরি স্টলে এসে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এবারের মেলার প্রতিপাদ্য জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। ভূমি সেবা আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জা/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.