নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রূপগঞ্জ টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার পূর্বাচল এলাকার সমু মার্কেটস্থ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক এবং নাগরিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব করা হয়।
যমুনা টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির ঘোষণা দেন কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান ও জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক নাজমুল হুদা।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন দেশ রূপান্তরের সাংবাদিক আতাউর রহমান সানী, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এনামুল হক, যায়যায়দিনের মাল্টিমিডিয়া রিপোর্টার রিপন মিয়া, চ্যানেল এসের সাংবাদিক সাজিদুর রহমান এবং রূপালী বাংলাদেশের সাংবাদিক রাকিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক এদিনের সাংবাদিক সাকের আহমেদ, চ্যানেল নাইনের সাংবাদিক শাওন গাজী, সরেজমিন বার্তার সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, দৈনিক আয়না টেলিভিশনের সাংবাদিক হাবিবউল্লাহ মীর, এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, হাসান হাওলাদার বাপ্পি, হাফিজুর রহমান সাজিদ ও আরিফ হাসান আলিফসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









