শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (ডানে)

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে কাজ করছে। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশী পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
 
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোন দলের প্রতি সমর্থন থাকতেই পারে কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না। নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। 

জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.