ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’র উদ্যোগে রৌহাদহ নূরানী দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এ ঈদ উপহার ব্যাগ বিতরণ করা হয়।
প্রতিটি উপহার ব্যাগে রয়েছে পোলাও-এর চাল, লাচ্ছা সেমাই, সুজি, চিনি, সয়াবিন তেল, গুড়া দুধ, বুটের ডাল, পিঁয়াজ এবং সাবান।
এ সময় সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রানা সোহাগ, সদস্য হাফেজ ছারোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান সবুজ, হাফেজ আবু তালহাসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









