বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিত সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে আড়াইহাজার উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১০ হাজার অসহায় ও দ্ররিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) দিনব্যাপী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে এ খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
গতকাল সকালে প্রথমে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার জুলাই বিপ্লবে শহীদ হওয়া চারটি ও আহত বিশ পরিবার ও অসহায়-দ্ররিদ্র পরিবারের মাঝে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাংসদের একান্ত সচিব মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভূইয়া প্রমুখ।
এ সময় নজরুল ইসলাম বলেন, ‘‘দল-মত নির্বিশেষে সকল গরিব মানুষ যাতে ঈদ উপহার পায় সেই ব্যবস্থাগ্রহণ করতে হবে। ঈদ উপহার নিয়ে যেন কোন রাজনীতি করা না হয়। দলমত নির্বিশেষে সকল গরিব মানুষ যাতে ঈদ উপহার পায় সেই ব্যবস্থা করা হয়েছে।’’
তিনি বলেন, “যাদের ওপর কোরবানি ফরজ হয়েছে, তারা যেন যথাযথভাবে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।’’
তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘‘শহীদ পরিবারের সদস্যদের সবসময় খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত আছেন।’’
ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মত এ বছর গোটা উপজেলার দশ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, মসুর ডাল, চিনি, রসুন, পেঁয়াজ, সয়াবিন তেল এবং নগদ টাকা প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









