শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুব দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে জামালপুর সদর উপজেলা সংলগ্ন এই আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খান এর সভাপতিত্বে ও যুবদলের সদস্য নুর ইসলাম কালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড.নিলোফার চৌধুরী মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন এবং তার আদর্শ বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান। পরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয়, যারা শহীদ জিয়ার আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









