রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) দিবাগত গভীররাতে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বাবুপাড়া ইউনিয়নের মৃত মজিবর লস্করের ছেলে মনির লস্কর (৫০), মৃত চাঁদ আলী শেখের ছেলে বাবু শেখ (৪৭) এবং মৃত আজিমুদ্দিন লস্করের ছেলে মো. বাদশা লস্কর (৪৮)।
পাংশা মডেল থানার এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









