বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে বজ্রপাতে অলী উল্লাহ ফরাজী (২১) নামে এক জেলে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা লোকমান ফরাজী (৫০)।
রবিবার (৭ জুন) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, অলী উল্লাহ পেশায় একজন মৎস্যচাষী ছিলেন। প্রতিদিনের মতো সকালে তিনি তার বাবার সঙ্গে পায়রা নদীতে মাছ শিকারে যান।
তিনি আরও জানান, নৌকার দুই পাশে দাঁড়িয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অলিউল্লাহর মৃত্যু হয়। তার বাবা লোকমান হাকিম অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালতলী থানার (ওসি) তদন্ত মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









