সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন একাধিকবার শ্রেষ্টত্ব অর্নজকারী নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। কর্মব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে বর্তমানে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নাম-পরিচয়হীন, অসহায় বৃদ্ধা নারীর খোঁজখবর নিতে হাসপাতালে যান।
একাধিকবার শ্রেষ্টত্ব অজর্নকারী মেধাবী দক্ষ সৎ সাহসি নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার এর বিভিন্ন ধরনের ভাল কমর্কান্ড করে সারাদেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
জানা যায়, নরসিংদী পৌরসভার সাটিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করছিলেন ওই বৃদ্ধা। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসার সার্বিক বিষয় তদারকি করছেন ইউএনও আসমা জাহান সরকার।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসাধীন বৃদ্ধার হাসিমুখ দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তিনি আশা প্রকাশ করেন, সরকারি সহযোগিতার মাধ্যমে শিগগিরই ওই অসহায় নারীর জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।
আসমা জাহান সরকার বলেন, সরকারি চাকরির দায়িত্ব পালনের সময় নানা ধরনের কাজ করতে হয়। তবে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তাকে মানবিকভাবে গভীরভাবে স্পর্শ করে। এ ধরনের মানুষের জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখার সুযোগ তাকে নতুন করে সমাজ ও মানবতার প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়।
মানবিক এই উদ্যোগের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমেও সক্রিয় রয়েছেন তিনি। সম্প্রতি নরসিংদীর সদর উপজেলায় নরসিংদী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভায় অংশ নেন ইউএনও। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন ইউএনও আসমা জাহান সরকার।
সভায় তিনি প্রাক্কলন ও পিপিআর-২০২৫ এর নির্দেশনা অনুসরণ করে উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
একদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যদিকে শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের তদারকি সব মিলিয়ে মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদী সদর উপজেলার ইউএনও আসমা জাহান সরকার।
স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একাধিকবার শ্রেষ্টত্ব অজর্নকারী মেধাবী দক্ষ সৎ সাহসি নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার এর বিভিন্ন ধরনের ভাল কমর্কান্ড করে সারাদেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









