‘ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি’-এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন। এ সময় সমর্থকেরা ব্রাজিল নিয়ে নানা শ্লোগান দিতে থাকে।
র্যালীটি স্থানীয় শহরের পোস্ট মোড়, পায়রা চত্বর ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি ও ইমন হাসানসহ অনেকে।
আয়োজকেরা বলেন, ‘‘ফুটবল মানেই আনন্দ আর একতা। আমাদের মূল লক্ষ্য ‘ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি’। দল-মত নির্বিশেষে আমরা সবাই যেন একসাথে সুশৃঙ্খলভাবে এই ফুটবল উৎসব উপভোগ করতে পারি। কোনো ধরনের উস্কানিতে না গিয়ে, সুস্থ ক্রীড়া সংস্কৃতি বজায় রেখে আসুন আমরা সবাই মিলে সুন্দর ফুটবল উপভোগ করি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









