সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে তাৎক্ষণিকভাবে রংচী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়।
এতে এলাকার সচেতন যুবক, মুরব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মিছিলটি রংচী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সচেতন যুবক, মুরব্বি, মসজিদ-মাদ্রাসার ইমাম ও শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









