দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে হলে উৎপাদন বাড়াতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘‘মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে যেমন একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পুরণে সহায়ক হবে।’’
শনিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে গাড়াইল বিলে পোনা মাছ অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এতে করে স্থানীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘‘মৎস্য শিকারে চায়না জালসহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার।’’ এক্ষেত্রে আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









