ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি হানিফ পরিবহনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বাবু লাল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত বাবু লাল উজিরপুরের জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। সে ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রীম বিক্রি করতে এসেছিলো।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বাবু লাল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









