চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে ঠেলে পাঠানোরচেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
শনিবার (১৩ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক বলেন, ‘‘শুক্রবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে দুই জন পুরুষ, আট জন নারী ও পাঁচ শিশু ছিল। তাদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শুন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগুতো বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরবর্তীতে রাত পৌঁনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেয়।’’
তিনি আরও বলেন, ‘‘পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









