রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে রহস্যজনকভাবে মারা গেছেন অভিনেত্রী আসমা ঝিলিক। শুক্রবার (১২ জুন) এ ঘটনা ঘটে।
ঘটনার পর এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সাইফুল্লাহ-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামীই তাকে ভবনের ওপর থেকে ফেলে দেন। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এখন পর্যন্ত এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অভিনয়জগতে আসমা ঝিলিক বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পাশাপাশি শাকিব খান অভিনীত রংবাজ সিনেমায় একটি চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এছাড়া তার আরও কয়েকটি সিনেমা নির্মাণাধীন ছিল বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









