শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যাচ্ছি। শিক্ষাকে আনন্দে নিয়ে যাচ্ছি, প্রতিযোগীতায় নিয়ে যাচ্ছি। আমার কচুয়ায় প্রাইমারি ও হাইস্কুলের সভাপতি বানাচ্ছি প্রাক্তন প্রধান শিক্ষক এবং কলেজের সভাপতি নির্বাচিত করছি প্রাক্তন অধ্যক্ষকে। কারন বর্তমান ও প্রাক্তনদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকে। সেই সম্পর্কের সুযোগে ইনহাউজ কোচিং এর ব্যবস্থা করব। যাতে ভালো ফলাফল আসে।
তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৩ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে "বিশ্বেশ্বর পোদ্দার ভবন"এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা গ্রহণ করেছি, বর্তমান শিক্ষাব্যবস্থা সেটির চেয়ে সম্পূর্ণ আলাদা। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেজড। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।’ তিনি বলেন, জাতীয় পর্যায়ে আমরা শুধু শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষকই নির্বাচন করব না বাংলাদেশের সেরা শিক্ষানুরাগী ও নির্বাচিত করব। যারা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাবেন।
মাদক নির্মূলে তিনি গ্রাম ভিত্তিক কমিটির করার আহবান জানিয়েছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এম.পি), আজহারুল ইসলাম মান্নান (এম.পি), মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা'র ব্যবস্থাপনায়, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু অমল পোদ্দারের অর্থায়ণ ও পৃষ্ঠপোষকতায় এবং পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, খাইরুল ইসলাম সজীব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









