"সচেতন হই, সচেতন করি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিমুলতলা ও চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে উক্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় মনির হোসেনের সভাপতিত্বে ও মিল্লাদূর রহমানের সঞ্চালনায় মাদক নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হন উপস্থিত যুবসমাজ ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী রাতে মাদক ব্যবসায়ীকে ধরার পর, সকালেই তারা বেড়িয়ে আসে। যদি আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয় তাহলে মাদক নির্মূল হবে।
এ সময় বক্তব্য রাখেন, গণকল্যান ফাউন্ডেশন তাহিরপুরের সভাপতি সারোয়ার হোসেন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, শিমুলতলা গ্রামের সাবেক পুলিশ সদস্য ফরিদ উদ্দিন, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, কামরুল ইসলাম, তাহিরপুর উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









