প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লাখ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের উদ্যোগে পৌরসভা চত্বর ও উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া, পলাশ, জাড়ুল, সোনালু, পারুল, অর্জুন গাছের চারা রোপণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, অধ্যাপক ফয়েজুর রহমান, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের মধ্যপাড়া সদর বীট কর্মকর্তা রাফিউল ইসলাম, রামপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একরামুল হক প্রমুখ।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে পার্বতীপুর উপজেলা প্রশাসন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আশপাশ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, ইউনিয়ন ভূমি অফিস, খাসপুকুর পাড়সহ উপযুক্ত স্থান সমূহে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









