কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী করিমগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন যুগান্তর ও যমুনা টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এটিএম নিজাম, সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন সময় টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ এবং সহসভাপতি হয়েছেন কালের কণ্ঠ ও এটিএন নিউজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আদনান শফিক।
সাংগঠনিক সম্পাদক জবাবদিহি পত্রিকার আনোয়ার কবির আনার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেশ রুপান্তরের শহিদুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ এন্টার টিভির শেখ রোমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক এদিন পত্রিকার তন্ময় আলমগীর, দপ্তর সম্পাদক আমার সংবাদের আব্দুল জলিল, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কিশোরগঞ্জের জাহাঙ্গীর কবির পলাশ মনোনিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন অধ্যাপক বিমল সরকার, নয়া দিগন্ত পত্রিকার আল আমিন, শাকিল আহমেদ নাদভী, এনটিভি মাল্টিমিডিয়ার আদি ইসলাম রাকিব, সারোয়ার হোসেন ও আরিফুল ইসলাম রিফাত।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার করিমগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









