শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা.শরিফ, পরিবার পরিকল্পনা নিভাগের শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এএইচ আই নাসির আলী, এইচ আই রতি কান্ত তালুকদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘‘সারা দেশের ন্যায় ছাতক উপজেলায়ও ক্যাম্পেইন শুরু হয়েছে। সকলের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে হবে। সচেতন নাগরিকদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের অভিভাবকগণ গুরুত্ব সহকারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এগিয়ে আসতে হবে। তবেই সরকারের এ কর্মসূচি পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









