পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে স্বীকৃতির অপেক্ষায় থাকা ‘জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ।
সোমবার (২৯ জুন) বেলা ১২টায় সরকারি নির্দেশনার অংশ হিসেবে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, প্রয়োজনীয় নথিপত্র, প্রতিবন্ধী সহায়ক যন্ত্রপাতি এবং খেলাধুলার সামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখনো সরকারি নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন না থাকায় বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। তবে কোনো বেতন-ভাতা না পেলেও বিদ্যালয়টিতে সুশৃঙ্খলভাবে পাঠদান কার্যক্রম চলছে।
সম্প্রতি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিবন্ধনের দাবিতে রাজধানীতে আন্দোলনের প্রেক্ষিতে সরকার দেশব্যাপী নিবন্ধন প্রক্রিয়া জোরদার করে। তারই অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয় বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









