ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন। উপাধ্যক্ষ ইবরাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









