ভোলার তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজারের প্রধান সড়ক, গলি, ড্রেন, মাছ ও কাঁচাবাজারের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, বাজার সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও বনি আমিন বলেন, তজুমদ্দিন বাজার উপজেলার প্রাণকেন্দ্র। বাজার পরিচ্ছন্ন রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।
ব্যবসায়ীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও বাজার পরিষ্কার রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









