পটুয়াখালীতে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট বাস্তবায়ন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা বিএনপি, অঙ্গ সংগঠন সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় নতুন বাজেট সম্পর্কে ধারনা প্রদান সহ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আরো বলেন, বাজেট সম্পর্কে মানুষের ধারণা থাকলে, স্বচ্ছতার সাথে এর বাস্তবায়ন সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









