দিনাজপুরের প্রথম শ্রেণির বিরামপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কার্যাবলী নিয়ে কটাক্ষ এবং মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ একটি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ আইনি ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাতে পৌরসভার পক্ষ্যে হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিরামপুর থানায় সাধারণ ডায়েরিটি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ‘সত্যের সন্ধান’ নামে পরিচয়হীন একটি ফেসবুক আইডি থেকে কয়েকদিন ধরে বিরামপুর পৌরসভার প্রশাসক, সাবেক মেয়র, হিসাব রক্ষণ কর্মকর্তা এবং পৌরসভার কার্যাবলী নিয়ে পোষ্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। এতে পৌরসভা ও কর্মকর্তাদের সম্মানহানী ও মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। ঐসব মিথ্যা গুজবের প্রতিবাদে এবং ঐ আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাধারণ ডায়েরি করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









