সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে মেঘালয় ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবির স্মরণে আয়োজিত তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্থানীয় চা বাগান সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনালে জলিল একাদশকে হারিয়ে দিলদার একাদশ চ্যাম্পিয়ন ট্রফি জিতে।
মরহুম বাম্পার কবিরের ছেলে ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রীপুর চা বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুক মিয়া, কয়েছ আহমদ, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমদ, আব্দুস সামাদ, শ্রীপুর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলদার আহমদ দিদার, জৈন্তাপুর প্রেস ক্লাবের সদস্য নুরুল ইসলাম, মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাবু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমদ মেম্বার, ওমর ফারুক, আব্দুল জলিল, রাজু আহমদ রাজা প্রমুখ।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শাহ আব্দুল জব্বার বলেছেন, জৈন্তাপুরের যুব সমাজকে মাদক, সন্ত্রাসসহ সকল অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মাঝে শৃংখলা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে উঠে। সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও যুব সমাজের পাশে থেকে এ ধরনের সামাজিক আয়োজনসহ সুস্হ্য সমাজ গঠনে তিনি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় অতিথিবৃন্দ বলেন খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। মরহুম বাম্পার কবীরের আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি তারা অংশগ্রহণকারী সব দল, বিজিত ও পরাজিত সবাইকে শুভেচ্ছা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









