জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই আন্দোলন করেছিলাম, পরবর্তীতে রাজনৈতিক দল করেছি।”
বুধবার (২২ জুলাই) বাগেরহাটে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হাসনাত বলেন, “স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব, যে প্রার্থীর কাছ থেকে সেবা পেতে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না। যারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করেত চায় এনসিপি তাদেরই মনোনয়ন দেবে।”
এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









