দিনাজপুরের বিরামপুর উপজেলার আশুড়ার বিলে একটি বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে যাওয়ায় ১৫ গ্রামের মানুষের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও মানুষের চলাচল স্বাভাবিক করার লক্ষে সাঁকোটি পুন: নির্মানের দাবি জানিয়েছে ঐ এলাকাবাসী।
দিঘলচাঁদ গ্রামের কমল চন্দ্র সরকার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদনে জানান, ঐ গ্রামের লালঘাট আশুড়ার বিলের উপর স্থানীয়রা একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন। ঐ সাঁকোর উপর দিয়ে দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা সাইকেল, মোটর সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করছিলেন।
৮ জুলাই ভারি বৃষ্টির পানির তোড়ে ২১০ ফুট লম্বা সাঁকোটি ভেসে যাওয়ায় তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সাঁকোটি পুন:নির্মানের জন্য সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তারা আবেদন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









