দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে পাবনার বেড়া উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি পালন করা হয়।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির আঙিনায় ৩টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আফরোজা আজাদ বিউটি বলেন,
"আজ সকালে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর আমরা আমাদের বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়ে ৩টি চারা গাছ রোপণ করেছি।"
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩টি করে গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী আজ এ কর্মসূচি একযোগে সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









