শ্রীনগরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও জুলাই শহিদ পরিবারের সদস্য বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









