বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পূণর্বাসন না হওয়া পর্যন্ত সরকারী সহযোগিতা চলমান থাকবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন।
তিনি আরো বলেন, “এখনো লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ভেঙে গেছে। গরু-ছাগল, মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিদের অনেক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ৭ লক্ষের উপরে মানুষ পানিবন্দি রয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।”
এটা চলমান থাকবে। এই পর্যন্ত ৪০ হাজার পরিবারকে চাল দেওয়া হয়েছে। ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যার পানি চলে যাচ্ছে কৃষকদের সার, বীজের ব্যবস্থা রয়েছে। এগুলোর উপর কৃষি মন্ত্রণালয় কাজ করছে। বন্যার পর বিভিন্ন রোগ-ব্যাধি দেখা দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় এব্যাপারে প্রস্তুত রয়েছে। সুতরাং সব কিছুর মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ এনামুল হক এনাম, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া,প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসাইন স্বাধীনসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









