দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। কৃষকদের সরকারি কৃষি সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সাইতারা ইউনিয়নের আখতারুজ্জামান মিয়া বাজারের মিলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, ‘‘কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণসহ সরকারের বিভিন্ন কৃষি-সংশ্লিষ্ট সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।’’ তিনি সকল কৃষককে কৃষক কার্ড সংগ্রহ করে এর সর্বোচ্চ সুফল কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেন হামদু, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম ও কবির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মুকুল, সাইতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









