২০২৫-২৬ অর্থ বছরে খরিপ ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১ হাজার ৪শ কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম গাছের চারা ৭৮০টি, জলপাই ১৩০টি, জাম ৪৯ টি চারা এবং জৈব সার প্রদান করা হয়।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









