রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জুলাই) রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ মামলার শুনানি শেষে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বৌবাজার এলাকার নওশাদের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারের পর জনিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









