পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য, নিবেদিত প্রাণ, সিনিয়র রাজনীতিবীদ প্রয়াত কাজী মাহাবুব আলম এর মৃতুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত ৮ টায় জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংষু সরকার কুট্টি। স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটোন, ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, প্রয়াত কাজী মাহাবুব আলমের সহধর্মিণী লায়লা আরজুমান আরা, কন্যা মুরছানা আলম, জেলা বিএনপির সদস্য মোঃ বশির আহমেদ পৌর বিএনপির সভাপতি ও পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, গাজী আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ।
বক্তারা প্রয়াত রাজনীতিবীদ কাজী মাহাবুব আলমের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আবেগঘন স্মৃতি রোমন্থন করেন। স্মৃতিচারন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক।
স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমার্থকগন উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









