লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংসদ বাবুল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে যারা ভাল ফলাফল করবে তাদেরকে আরো সহায়তা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









